
ভোলার লালমোহন উপজেলা বদরপুর ইউনিয়নে দেবীচর বাজারে হোসেনিয়া দাখিল মাদ্রাসার ৬ ছয় শিক্ষার্থী আমড়ার ভর্তা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। অসুস্থ ছাত্রীদের নাম নুরনাহার মারিয়া সুমাইয়া লামিয়া সাইদা জিন্নাত তারা সবাই দশম শ্রেণীর শিক্ষার্থী।
মাদ্রাসার সিফার মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান দুপুর১২টা দিকে জানান দুপুরে ৬ ছাত্রী আমড়ার ভর্তা খেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং শরীরের ভিতরে জ্বালাপোড়া শুরু হয়ে তাৎক্ষণিকভাবে তাদেরকে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বর্তমানে চিকিৎসাধীন অবস্থা রয়েছে।
মন্তব্য করুন