জুলিয়া জাহান
২৮ আগস্ট ২০২৫, ১২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ সিটিতে ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা

৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) আগামী অর্থবছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে ।

সিটি করপোরেশন গঠনের পর এটি হবে ১৪তম বাজেট। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজেট প্রণয়নে কিছুটা বিলম্ব হয়েছে।

প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করার আগে নাসিক কর্তৃপক্ষ একাধিক বৈঠক করে। এরই ধারাবাহিকতায় বাজেটের আকার ও খাতভিত্তিক ব্যয় নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার টাকা, ২০২২-২৩ অর্থবছরে ৫৮৮ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকা।

নাসিকের সচিব নূর কুতুবুল আলম জানান, সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে সিটি করপোরেশনের রাজস্ব আহরণে বড় ধাক্কা লেগেছে। এজন্য এবারের বাজেটে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা হচ্ছে। তবে উন্নয়ন খাতে আগের মতোই সর্বোচ্চ বরাদ্দ থাকবে।

তিনি বলেন, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে প্রয়োজনীয় খাতগুলোতে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এ কারণে বাজেটের আকার কিছুটা সীমিত রাখা হয়েছে।

উল্লেখ্য, জুলাই মাসের অভ্যুত্থানের পর সরকার দেশের সব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২১ আগস্ট স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০