জুলিয়া জাহান
২৮ আগস্ট ২০২৫, ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক পরিচয়ে পাসপোর্ট অফিসে দালালি, অর্থ ও কারাদণ্ড

সাংবাদিক পরিচয়ে পাসপোর্ট অফিসে দালালি

ভুয়া সাংবাদিক পরিচয়ে দালালি করতে গিয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ধরা পড়েছেন শফিকুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ তাকে আটক করে আদালতে সোপর্দ করে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এই দণ্ড দেন।

এবিষয়ে ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তি ভুয়া সাংবাদিক পরিচয়ে চারজন সাধারণ নাগরিকের পাসপোর্ট করিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তিনি তাদের কাগজপত্রে নিজের কিছু নথি যুক্ত করেন এবং এর বিনিময়ে টাকা নেন। অথচ ওই চারজনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার কাছ থেকে ‘আমাদের জাগরণ’ নামের একটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়, যেখানে বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে পরিচয় দেওয়া আছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমদ বলেন, আমরা দালাল চক্রের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছি। সাংবাদিক পরিচয় বা অন্য কোনো ভুয়া পরিচয়ে প্রতারণা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পাসপোর্ট অফিসে দালালদের স্থান নেই। এ ধরনের অপকর্ম দমনে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০