জুলিয়া জাহান
২৭ আগস্ট ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ রেলস্টেশনে পথশিশুদের নিয়ে দিনব্যাপী আনন্দ উৎসব

রেলস্টেশনে পথশিশুদের নিয়ে দিনব্যাপী আনন্দ উৎসব

আয়াত এডুকেশনের উদ্যােগে ২৬ আগস্ট মঙ্গলবার নারায়ণগঞ্জ রেলস্টেশন এলাকায় পথশিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী আনন্দ উৎসব। “স্বপ্নছোঁয়া পাঠশালা” এর শিশুদের অংশগ্রহণে এ আয়োজনে চারিদিক মুখরিত হয়ে ওঠে শিশুদের হাসি-খুশির কলরব।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা শিক্ষক ও সাংবাদিক ইউসুফ আলী প্রধান, আয়াত এডুকেশনের সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ সরওয়ার আলম, ফিল্ড ফ্যাসিলিটেটর আনন্যা রহমানসহ ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের স্বেচ্ছাসেবীগণ।

দিনব্যাপী আয়োজনে স্বেচ্ছাসেবীরা শিশুদের সঙ্গে নানা কর্মসূচিতে অংশ নেন। শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয়— ছবি আঁকার প্রতিযোগিতা, বাস্কেটবল খেলা,কবিতা আবৃত্তি,গান ও আনন্দময় আড্ডা। অনুষ্ঠান ঘিরে শিশুদের মুখে ছিল উচ্ছ্বাস আর আনন্দের ঝলক। শুধু আনন্দই নয়, তাদের মানসিক বিকাশ ও সৃজনশীলতাকে উজ্জীবিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়াত এডুকেশনের সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ সরওয়ার আলম বলেন— “পথশিশুরা সমাজের অবহেলিত অংশ হলেও তাদের স্বপ্নগুলো একেবারেই আলাদা নয়। তাদেরকে আনন্দ দেওয়া, তাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব।” বিদ্যালয়ের পরিচালনা শিক্ষক ও বাংলাবাজার পত্রিকার সাংবাদিক ইউসুফ আলী প্রধান বলেন “আজকের এই আয়োজন শিশুদের ভেতরে নতুন উৎসাহ তৈরি করেছে। আমরা আশা করি ভবিষ্যতেও এমন কার্যক্রম নিয়মিত হবে।”

স্বেচ্ছাসেবীরা জানান, এ ধরনের অনুষ্ঠান শুধু শিশুদের নয় বরং সমাজের প্রতিটি মানুষের ভেতর মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০