জুলিয়া জাহান
২৭ আগস্ট ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে ১০০ টাকার ‘অচল নোট’ নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেলো মুদি দোকানির

দ্বন্দ্বে প্রাণ গেলো মুদি দোকানির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১০০ টাকা নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে বাবুল হোসেন (৫৫) নামে এক মুদি দোকানি খুন হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাবুল হোসেন শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি মহল্লার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।

তিনি ইসরাইল মোড় এলাকায় মুদি ব্যবসা করেন। বাবুলের ভাই নজরুল ইসলাম বলেন, ২১ আগস্ট সকাল ৮টার দিকে বাবুল হোসেনের দোকান থেকে বিকাশে টাকা উত্তোলন করে নিয়ে যান পৌর এলাকার বড় চক এলাকার গুমানের ছেলে আসাদুল। পরে বেলা সাড়ে ১১টার দিকে একটি ১০০ টাকার নোট নষ্ট বলে ফেরত দিতে আসেন আসাদুল। এসময় তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে ১৫-২০ জন সন্ত্রাসী ডেকে বাবুল হোসের ওপর হামলা করেন আসাদুল। এতে গুরুতর আহত হন বাবুল হোসেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মঙ্গলবার রাত ৯টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১০০ টাকার জন্য আমার ভাইয়ের প্রাণটায় চলে গেলো। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০