জুলিয়া জাহান
২৭ আগস্ট ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লা রাস্তার ঝোপঝাড়ের কারণে ডাকাতি ও ডেঙ্গু

রাস্তার ঝোপঝাড়ের কারণে ডাকাতি ও ডেঙ্গু

কুমিল্লা নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের আওতাধীন চকবাজার–সুয়াগাজী আঞ্চলিক সড়কের গোয়ালমথন থেকে শুরু করে মহিশপুর রাস্তার মোড় এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে গজিয়ে ওঠা ঘন ঝোপঝাড় ও লতাগুল্ম জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছিল। ঝোপঝাড়ের কারণে সড়ক সংকুচিত হয়ে পড়ায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি তৈরি হচ্ছিল। এমনকি সন্ধ্যার পর এ এলাকায় ছিনতাই ও ডাকাতির ঘটনাও বেড়ে গিয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের।

উল্লেখযোগ্য এই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর দিকনির্দেশনায় ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ। তাঁর নেতৃত্বে ওয়ার্ডের নেতাকর্মীরা সম্প্রতি ঝোপঝাড় পরিষ্কার কার্যক্রম শুরু করে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন।
সকাল থেকে শুরু করে ওই সড়কের প্রায় ১ কিলোমিটার রাস্তার ২পাশ পরিষ্কার করে কাজ সমাপ্ত করেছেন তারা। এতে সড়কটির আগের রূপরেখা ফিরে আসে এবং চলাচলের উপযোগী হয়।

এ বিষয়ে ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ বলেন,গোয়ালমথন থেকে মহিশপুর পর্যন্ত রাস্তার ২ পাশে ঝোপঝাড়ের কারণে ডাকাতি ও ডেঙ্গু প্রতিরোধে আমাদের এই কার্যক্রম অব্যাহত ছিলো।আজ ৩য়দিনে আমরা ২৬নংওয়ার্ডের মহিশপুর এরিয়া পর্যন্ত ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করি।এলাকার স্হানীয় বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে আমাদের এই কাজটি করা হয়েছে। এটি অত্যন্ত প্রশংসনীয়। আমরা পর্যায়ক্রমে এলাকার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান খাল ও অলিগলি পরিষ্কার করারও কাজ হাতে নিয়েছি।সামনের দিনেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে লতানো গাছপালা ও ঝোপঝাড় এতটাই ছড়িয়ে পড়েছিল যে, অনেক স্থানে গাড়ির পাশ কাটিয়ে চলাও কঠিন হয়ে উঠেছিল। এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করে। ফলে দুর্ঘটনার আশঙ্কাও থেকেই যায়। সড়ক পরিষ্কারের এ উদ্যোগে তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন।

দেখা যায়, নেতাকর্মীরা শুধু ঝোপঝাড় পরিষ্কারই করেননি, তা নির্দিষ্ট স্থানে সরিয়েও নিয়েছেন। এতে গোটা সড়কের চিত্র বদলে
এ সময় উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক কবির হোসেন,যুবদল নেতা রিয়াদ, শরীফ,শ্রমিকদল নেতা দেলোয়ার হোসেন, বিএনপি নেতা আলম সহ আরো অনেকে।

এ ধরনের নাগরিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়েছে এবং অন্যান্য সংগঠনের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০