জুলিয়া জাহান
২৫ আগস্ট ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেগুনবাগিচায় বিএনপি উপদেষ্টার বাসার সামনে সেনা মোতায়েন

উপদেষ্টার বাসার সামনে সেনা মোতায়েন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে একদল মানুষ। সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে কনকর্ড টাওয়ারের সামনে তারা জড়ো হয়ে স্লোগান দেয়। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়। এর প্রেক্ষিতে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় এবং ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলে। নোটিশ হাতে পাওয়ার পর তিনি জবাব দেওয়ার ঘোষণা দিলেও এখনও আনুষ্ঠানিক কোনো পদক্ষেপ নেননি।

অবস্থানকারীরা অভিযোগ করেন, ফজলুর রহমান গণঅভ্যুত্থানকারীদের ‘রাজাকারের বাচ্চা’ ও ‘কালো শক্তি’ বলে আখ্যায়িত করেছেন। তারা জানান, এমন বক্তব্য শুধু আন্দোলনকারীদের অপমান নয়, ইতিহাস বিকৃতির শামিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র বলেন, “আমরা প্যাসিভ আন্দোলন করছি। কিন্তু এখন থেকে চোখের চোখে রেখে জবাব দেওয়া হবে। যারা ২৪-এর আন্দোলনকে খাটো করতে চাইবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, “সকালে কিছু আন্দোলনকারী ফজলুর রহমানের বাসার সামনে জড়ো হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলছে।”

বিএনপি সূত্রে জানা গেছে, নোটিশের জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে গ্রেপ্তার প্রসঙ্গে এখনও কোনো সরকারি সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০