জুলিয়া জাহান
২৩ আগস্ট ২০২৫, ১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে অবৈধ পুল, ভয়াবহ দুর্ঘটনার আতঙ্ক

পটুয়াখালীতে অবৈধ পুল

পটুয়াখালী সদর উপজেলায় পৌরসভা ও একাধিক ইউনিয়নের চলাচল একমাত্র মাধ্যম একটি ভাঙা পুলের কারণে পৌরসভার ও ১০ গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। পুল নয়, যেন মরণফাঁদ। জনগুরুত্বপূর্ণ এ পুলটির বেহাল দশার কারণে মানুষের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিন দু একটি দু একটি দুর্ঘটনা নিয়মিত ঘটছে বলে জানিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা ।

সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলা ০১ নং টাউন জৈনকাঠি ও ০৬ নং জৈনকাঠি ইউনিয়নের সংযোগস্থল চন্দনবাড়ীর পুলে গ্রামের বড় খালের সংযোগ পুলটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। নড়বড়ে হয়ে পুলটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শত শত শিক্ষার্থীসহ ১০ গ্রামের হাজারো মানুষ এ পুল দিয়ে প্রতিদিন চলাচল করে। জোড়াতালি দিয়ে পুলটি চলাচলের ব্যর্থ চেষ্টা চালানো হচ্ছে।

যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। খালের দুই পাড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একাধিক মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। খরস্রোতা খালের ওপরের এ পুল দিয়ে শিশু ও নারীরা চলাচল করতে ভয় পান। ঝড়বৃষ্টিতে শিক্ষার্থীদের বিদ্যালয় যাওয়া বন্ধ হয়ে যায়। ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় অভিভাবকদের। যতব দ্রুত সম্ভব এ পুলটির স্থানে ব্রিজ নির্মাণের দাবি জানান ভুক্তভোগী পটুয়াখালী পৌরসভা ও ১০ গ্রামের বাসিন্দারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০