জুলিয়া জাহান
২৩ আগস্ট ২০২৫, ৬:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিকলীতে টাকার প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, আটক ২

টাকার প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ

নিকলীতে টাকার প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে শামীম মিয়া (৩৮) নামের এক ব্যক্তিসহ ধর্ষণের সহযোগি তার স্ত্রী নাছিমা আক্তার(২৯)গ্রেফতার করেছে নিকলী থানা পুলিশ। শুক্রবার(২২আগষ্ট)বিকেল চারটার দিকে নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রাম থেকে আটক করেন।এ সময় ঐ ভিকটিমকেও উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ। এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নিকলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা রুজু করেন।

আটককৃত হলেন, বাজিতপুর উপজেলার লোহগাঁও গ্রামের নুরুল ইসলামের পুত্র শামীম মিয়া,ও তার স্ত্রী টেংগুরিয়া গ্রামের নাছিমা আক্তার।

থানার মামলা ও পরিবার সুত্রে জানা যায়, গত ২১ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাতটার দিকে সরারচর বাজারের কাছ থেকে ভিকটিমকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণকারীর স্ত্রীর সহযোগীতায় নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের টেঙ্গুরীয়া গ্রামে জড়িত নাছিমা আকতারের বাপের বাড়ীতে নিয়ে রাতভর জোরপূর্বক ধর্ষণ করে। স্থানীয় লোকজন ও ইউপি সদস্য বিষয়টি জানতে পেরে তাদের আটক ও ভিকটিমকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ আটককৃতদের ও ভিকটিমকে থানা হেফাজতে নিয়ে আসে।ভিকটিমের বাবা মোঃ ইব্রাহিম মিয়া বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই জনের নাম উল্লেখ করে মামলা রুজু করেন। শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

জানতে চাইলে নিকলী থানার অফিসার ইনচার্জ(ওসি)কাজী আরিফ উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০