
আগামী ২৩ শে আগস্ট রোজ শনিবার জামালপুর জেলা বিএনপির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। শুভ উদ্বোধন করবেন জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু।
সম্মানিত সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সাবেক মন্ত্রী। সভাপতিত্ব করিবেন জনাব ফরিদুল কবির তালুকদার শামীম, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামালপুর জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব হাবিব উন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। জনাব এমরান সালে প্রিন্স,যুগ্ম মহাসচিব বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। জনাব এম রশিদুজ্জামান মিল্লাত কোষাধ্যক্ষ বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। জনাব মোঃ শরিফুল আলম সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। জনাব আবু ওয়াহাব আকন্দ,সহ-সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। জনাব এ এস এম আব্দুল হালিম, মাননীয় চেয়ারপার্সন উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য। জনাব আব্দুল কাইয়ুম,মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য। জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল সহ-জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক, বিএনপি’ জাতীয় নির্বাহী কমিটি। জনাব নিলুফার চৌধুরী মনি সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল হক, সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। জনাব সুলতান মাহমুদ বাবু, সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। জনাব শামসুজ্জামান মেহেদী,সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। আরো জেলাও উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই সম্মেলনকে ঘিরে জামালপুর শহরে এক আনন্দ ও চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সবার মুখে মুখে একই কথা আগামী ২৩ তারিখের সম্মেলনে আমরা জনগণের প্রত্যাশার মতো একটা কমিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে উপহার দেয়।
যাদের দিয়ে আগামীতে জামালপুর জেলা সুন্দর ভাবে পরিচালিত হয় এটাই সাধারণ জনগণের প্রত্যাশা। স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায় আগামী ২৩ তারিখের সম্মেলনে কয়েক লাখ মানুষ জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। সবার মুখে একই কথা আগামী ২৩ তারিখের সম্মেলন যাতে সুন্দরভাবে সফল হয় সেটাই সবার প্রত্যাশা।
মন্তব্য করুন