জুলিয়া জাহান
২২ আগস্ট ২০২৫, ৯:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরগুনার ছেলে মোহাম্মদপুর কিশোর গ্যাং লিডার আটক

ছেলে মোহাম্মদপুর কিশোর গ্যাং লিডার আটক

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে চান গ্রুপের প্রধান সোহেল ওরফে চান ওরফে কালাচানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

২১ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে রায়েরবাজারের ইদ্রিস খান রোডের ক্যান্সার গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চান গ্রুপের কালাচান ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতি, দস্যুতা ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।’

তিনি আরও জানান, কালাচান দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় চান গ্রুপ নামে একটি কিশোর গ্যাং চালাচ্ছে। আগেও একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও একই ধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। গ্রেপ্তার হওয়া কালাচানকে গতকাল আদালতে পাঠানো হয়েছে।

কালাচানের বাড়ি বরগুনার আমতলী থানার রাঙ্গাবালী গ্রামে। তার বাবার নাম হাসান মিয়া। বর্তমানে তিনি মোহাম্মদপুরের রায়েরবাজার আজিজ খান রোডে ভাড়া বাড়িতে থাকতেন।

উল্লেখ – বরগুনায় কিশোর গ্যাং এর উৎপাত বেড়েই চলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০