জুলিয়া জাহান
২২ আগস্ট ২০২৫, ১০:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন

শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন

‎গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা-২০২৫। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টায় শহরের বাংলাবাজার অফিসার্স কোয়ার্টার মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. মঈনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতে ইসলামের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল করিম, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামিউল হুদা সুমেলসহ চেম্বারের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ জেলার নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

‎গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং রনো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ মেলায় দেশের বিভিন্ন প্রান্তের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। প্রদর্শনী ও বিক্রয়ের জন্য থাকছে দেশীয় ঐতিহ্যবাহী ও আধুনিক নানা পণ্যের সমৃদ্ধ স্টল। শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকছে আকর্ষণীয় রাইডস, লাইটিং ভূতের বাড়ি ও দৃষ্টিনন্দন আলোকসজ্জা, যা মেলাকে করেছে উৎসবমুখর।

‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মেলা শুধু বিনোদনের ক্ষেত্র নয়, বরং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, উদ্যোক্তাদের বাজার সৃষ্টি এবং সাধারণ মানুষের সঙ্গে ব্যবসায়ীদের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‎মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০