জুলিয়া জাহান
২১ আগস্ট ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফ্লাওয়ার্স স্কুলের শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতের দাবি

ফ্লাওয়ার্স স্কুলের শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতের দাবি

সাম্প্রতিক সময়ে ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের ছাত্র ছাত্রীদের নিরাপদে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপের বিপরীতে সরকারী মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আনিছুর রহমান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান এবং অন্যান্য শিক্ষকবৃন্দের অশালীন আচরণ ও মন্তব্যের প্রতিবাদে দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাইস্কুলের অভিভাবকরা ।

বৃহস্পতিবার ( ২১ আগস্ট) সকাল ১১ টায় স্কুল প্রাংগনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয় দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের প্রায় ১২শতাধিক ছাত্র ছাত্রী যাদের বয়স ৭ থেকে ১৬ও মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের প্রায় ৫ শতাধিক ছাত্রী ১৬ ফুট প্রস্থ একটি সড়ক যা র এক পাশে বর্তমানে ড্রেন নির্মানের কাজ চলছে সে সড়ক দিয়ে সকালের দিকে নিজ নিজ প্রতিষ্ঠানে আসে।

এ সময় সড়কের প্রবেশমুখে ট্রাফিক সার্জেন্ট সহ ৫/৭ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করলেও তা যথেষ্ঠ নয়। অহরহ দুর্ঘটনা লেগেই থাকে। এ পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য সকাল ৮.৩০ থেকে ৯ টা ও দুপুর ১.৩০ ঘটিকা থেকে ২.২০ ঘটিকা পর্যন্ত এ সড়কে যানবাহন চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

কিন্তু মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের ৪/৫ জন শিক্ষক এ সিদ্ধান্ত্ না মেনে তাদেও নিজস্ব গাড়ী ও রিকশা নিয়ে তাদের কলেজে আসতে থাকেন। এ নিয়ে গত কয়েক দিন ধরে তাদের সাথে অভিভাবকদের বাক বিতন্ডা চলছে।

দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের ছাত্র ছাত্রীদের নিরাপদে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করণে পদক্ষেপ গ্রহণের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দেয়া হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।

তারা আরো অভিযোগ করেন মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের ৪/৫ জন শিক্ষক যারা ইতোপূর্বেঅন্য জেলায় কর্মরত থাকাকালীন সময়ে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করায় জনসাধারণের রোষানলে পড়ে তদবীর করে এ কলেজে বদলী হয়ে এসেছেন।

তারা স্থানীয় ২/৩ জন ফ্যাসিবাদের দোসর সাংবাদিকদের ইন্ধনে শান্তি পূর্ন মৌলভীবাজার জেলাকে অশান্তি পূর্ন করার লক্ষ্যে দুটি স্বনামধন্য প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ সৃষ্টির পায়তারা চালাচ্ছেন। অভিভাবকরা দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের ছাত্র ছাত্রীদের নিরাপদে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করণে পদক্ষেপ গ্রহণের দাবী জানান।

অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য মতিন বখশ, জি এম মুক্তাদির রাজু, ফুয়াদ জামান, আবুল কালাম বেলাল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০