জুলিয়া জাহান
২১ আগস্ট ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর মরাদেহ পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার

শিক্ষার্থীর মরাদেহ পরিত্যক্ত টয়লেট থেকে উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জে মিরের দেউলমোড়া গ্রামে পরিত্যক্ত টয়লেট থেকে ছোঁয়া মনি (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২০ আগষ্ট) বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম মাসুদ রানা জানান, শিশুটির মুখ, মাথা সহ সারা শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত চলছে। নিহত ছোঁয়া মনি উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমোড়া গ্রামের সুমন শেখের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে মাদ্রাসা থেকে ফেরার পর থেকেই মেয়েটি নিখোঁজ ছিলো। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর বিকেলে প্রতিবেশী দাদার বাড়ির পরিত্যাক্ত টয়লেটে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেন।মরদেহটি ভাঙা ও পরিত্যক্ত টয়লেটের ওপর পড়ে ছিল। নিহতের পরনের জামা রক্তাক্ত ছিল। মুখ, মাথা সহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের প্রশাসক আনন্দ চন্দ্র বর্মণ জানান ‘মিরের দেউলমোড়া গ্রামে পরিত্যক্ত টয়লেটে বাচ্চাটিকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তারপর পুলিশ লাশ তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে সম্মিলিতভাবে আমরাও চেষ্টা করবো- কে বা কারা কেন হত্যা করেছে, কারণটি বের করার। সেই সাথে হত্যাকারীরা যেন দ্রুত গ্রেফতার হয় তাঁর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০