জুলিয়া জাহান
২০ আগস্ট ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে সংখ্যালঘু পরিবারের উপর হামলা, থানায় অভিযোগ

সংখ্যালঘু পরিবারের উপর হামলা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সীমানা প্রাচীরকে কেন্দ্র করে সংখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুভাস বিশ্বাস (৪০) ও দুই নারীসহ তিনজন আহত হয়েছে।

বুধবার(২০ আগষ্ট) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সংখ্যালঘু পরিবারের পক্ষে সুভাষ বিশ্বাস (৪০)বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,জামপুর ইউনিয়নের বস্তল গ্রামের শুভাষ বিশ্বাসের সাথে দীর্ঘদিন যাবৎ বাড়ির সীমানা প্রাচীন নিয়ে একই এলাকার নবী হোসেনের সাথে বিরোধ চলে আসছিল।

তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে শুভাস বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে বিবাদী নবী হোসেনের ভাতিজার হাতে ধরিয়া বাবু কেমন আছো জিজ্ঞেস করিলে বিবাদী নবী হোসেন এসে শুভাসকে গালিগালাজ করতে থাকে এক পর্যায়ে নবী হোসেন উপর্যুপরি চর, থাপ্পর, মারতে থাকে শুভাসকে। এসময় নবীর ছেলে ইমন ও তানভীর এসে বাঁশ দিয়ে এলোপাথারী পিটিয়া আহত করে শুভাসকে, পরে তার ডাক চিৎকারে সুভাষ এর মা ও সুভাষের ছোট ভাইয়ের বউ এগিয়ে আসলে তাদেরকেও এলোপাথাড়ি পিটিয়ে আহত করা হয়। এসময় নবী হোসেন সুভাষকে বাঁশ দিয়ে নাকের মধ্যে আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে শুভাস। শুভাস মাটিতে লুটিয়ে পড়লে নবী ও তার ছেলেরা দ্রুত ঘটনা স্থল ত্যাগ করে। পরে তার পরিবার ও আশপাশের লোকজন শুভাসকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনা জানতে বিবাদী নবী হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি।

এ বিষয়ে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক জানান, সীমানা প্রাচীর নিয়ে একটি মারামারির ঘটনা ঘটেছে, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০