
র্যাব-১১র পৃথক অভিযানে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি ও ডাকাত দলের এক সর্দার গ্রেফতার।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে উপজেলার বারদী বাজার ও পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় র্যাব বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলোঃ-যাবজ্জীবন কারাদণ্ডপাপ্ত পলাতক আসামি মো. আরিফ হোসেনকে (২৭) ও ডাকাত দলের সর্দার মামুন (২৫)।
যাবজ্জীবন কারাদণ্ডপাপ্ত পলাতক আসামি মো. আরিফ হোসেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত, তিনি দীর্ঘদিন ধরে ওয়ারেন্টভুক্ত পলাতক ছিলেন।
ডাকাত দলের সর্দার মামুন তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন থানায় ৩টি ডাকাতি মামলা, একটি হত্যা মামলা এবং একটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।
মন্তব্য করুন