জুলিয়া জাহান
২০ আগস্ট ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাবনায় মেরিনার্স কোম্পানীতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগে মানববন্ধন

সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগে মানববন্ধন

পাবনায় মেরিন ইঞ্জিনিয়ারদের শিল্পপ্রতিষ্ঠান মেরিনার্স গ্রুপের কারখানায় হামলা, মালামাল লুট, কর্মীদের মারধর, জোরপূর্বক বন্ধের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা। দ্রুত সচল করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

‎বুধবার (২০ আগষ্ট) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামন ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

‎মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে অভিযোগ করে বলা হয়, মেরিন ইঞ্জিনিয়াররা সম্মিলিত প্রচেষ্টায় পাবনার আমিনপুরে মেরিনার্স গ্রুপ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠে। সম্প্রতি, মাসুদ রানা ও ফজলুল করিম নামের দুজন অংশীদার কোম্পানির কোটি টাকা আত্মসাৎ করেন। তদন্তে বিষয়টি ধরা পড়লে তারা স্থানীয় প্রভাবশালী হারুন খানের সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিষ্ঠানটি কুক্ষিগত করার চেষ্টায় গত দশ/বার দিন আগে দফায় দফায় হামলা চালিয়ে কারখানার যন্ত্রপাতি ও মালামাল লুট করে নিয়ে যান। ভাড়াটে সন্ত্রাসী দিয়ে প্রতিষ্ঠানের কর্মীদের মারপিট করে আহতও করে তারা। এছাড়াও গত ৯ মে, ৫ আগষ্ট ও ১০ আগষ্ট কারখানায় পরপর তিনবার হামলা করা হয়।

‎ তারা বলেন, আমাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ একজন কর্মীবান্ধব, নৈতিক ও মানবিক উদ্যোক্তা। তিনি কর্মীদের কল্যাণে সর্বদা আন্তরিক এবং প্রতিষ্ঠানের বিকাশের পাশাপাশি কর্মীদের জীবনমান উন্নয়নে নিবেদিত। সুদমুক্ত অর্থনৈতিক সহায়তা, সময়মতো বেতন প্রদান, ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা দেশের শিল্প খাতে ব্যাপক ভূমিকা রাখবে।

‎তারা আরও বলেন, আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ওঠায় কয়েক মাস আগে নিরপেক্ষ অডিটের মাধ্যমে ফজলুল করিম ও মাসুদ রানার ১ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের প্রমাণ মেলে। এ ছাড়া কোম্পানির হিসাবে আরও ২ কোটি টাকা তাদের কাছে পাওনা রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ায় তারা পরিকল্পিতভাবে প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র করছে।’ দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। জেলা প্রশাসকের নিকট প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম রক্ষা, দুষ্কৃতকারীদের অপতৎপরতা প্রতিরোধ এবং হাজারো পরিবারের জীবিকা সুরক্ষার্থে জরুরী প্রশাসনিক ও আইনি সহায়তার দাবি জানানো হয়।

‎এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার মো: সাজেদুল ইসলাম, আর,এস,এম ,মোঃ হুমায়ুন কবীর, আর,এস,এম মোঃ জাহিদুল ইসলাম, আর,এস, এম মো,মিজানুর রহমান, টিএসএম মোঃ জহিরুল ইসলাম, টি,এস,এম ,মোঃ পিয়াস ইসলাম, টি,এস,এম,মোঃ শাহিনুর ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০