জুলিয়া জাহান
১৯ আগস্ট ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রীর আত্মহত্যা

এক স্কুলছাত্রীর আত্মহত্যা

সাতক্ষীরার শ্যামনগরে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামে নিজ বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

আত্মহণনকারী স্কুল ছাত্রীর নাম সুপ্রিয়া গাতিদার (১৫) । সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট শীলতলা গ্রামের প্রভাষ কুমার গাতিদারের মেয়ে।

প্রতিবেশী ভোলানাথ মন্ডল জানান, সুপ্রিয়া ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিলো। সকাল থেকে সুপ্রিয়া বাবা ও মা বাড়ির পাশে বিলে জমিতে কাজ করছিলেন। দুপুর হয়ে যাওয়ায় তার মা ভাত রান্না করার জন্য বাড়িতে এসে দেখেন মেয়ে ঘরের মধ্যে আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। এ সময় আমাদের ডাকলে দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার সাকির হোসেন বলেন, হসপিটালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে ।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) অভিক বড়াল জানান, প্রাথমিক ভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মৃতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১০

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১১

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১২

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৩

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৪

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৫

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৬

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

১৮

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

১৯

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২০