
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গাইবান্ধায় নানা আয়োজনের মধ্যে দিয়ে শোভাযাত্রা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১ টায় গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা পদখিন করে জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডা মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুননবী টিটুল, সহ সভাপতি নাহিদুজ্জামান নিশাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সরকার খোকন, সদস্য সচিব মামুন,সিনিয় যুগ্ন আহ্বায়ক শোয়েব হক্কানি, সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মন্তব্য করুন