জুলিয়া জাহান
১৯ আগস্ট ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে নিজের বাবাকে কুপিয়ে প্রতিপক্ষকে ফাসানো চেষ্টার অভিযোগ

বাবাকে কুপিয়ে প্রতিপক্ষকে ফাসানো চেষ্টার অভিযোগ

পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও পটুয়াখালী সদর থানা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম হাওলাদার এর বিরুদ্ধে অপপ্রচার ও মানহানীর বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন বড়বিঘাই ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার দুপুর ১২:০০ টার সময় বড়বিঘাই ইউনিয়ন এর কেওয়াবুনিয়া স্টান্ড কেওয়াবুনিয়া-খাসেরহাট খেয়া সংলগ্ন স্থানে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে শতাধিক বিএনপি নেতাকর্মী সহ এলাকাবাসী অংশগ্রহণ করেন। প্রতিবাদ সভায় ইউনিয়ন বাসীর অভিযোগ একটি পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে গত ১৭ তারিখ বড়বিঘাই ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামের বাসিন্দা হাকিম হাওলাদারকে তার ছেলে আলামিন হাওলাদার কুপিয়ে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে তার আপন চাচা বড়বিঘাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও পটুয়াখালী সদর থানা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম হাওলাদার কে আসামি করে পটুয়াখালী সদর থানায় মামলা করেন।

যা সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর। জেলা ও উপজেলা প্রশাসনকে সঠিক তদন্ত সাপেক্ষে এর বিচার দাবি করেন এলাকাবাসী। বড়বিঘাই ইউনিয়ন চেয়ারম্যান মুহাম্মাদ মিন্টু বলেন, বড়বিঘাই মানুষের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আনোয়ার হোসেন ও নুরুল ইসলাম হাওলাদার এর বিরুদ্ধে মানহানিকর মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভুক্তভোগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানির চেষ্টা করা হচ্ছে আমি জেলা পুলিশ সুপারের কাছে তদন্তসাপেক্ষে এর সঠিক বিচার দাবি করছি।

অপর ভুক্তভোগী নুরুল ইসলাম হাওলাদার বলেন, আমার ভাই হাকিম হাওলাদার এর সাথে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ড হয়েছিল তারপর সে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পটুয়াখালী শহর এ যায় পরে আমার কাছে ফোন আসে হাকিম নাকি হাসপাতালে আমি ভাবছিলাম সে হয়তোবা এক্সিডেন্ট করে পরে শুনি তার ছেলে নাকি তাকে কুপিয়ে হাসপাতালে ভর্তি করে আমাদের নামে মামলা দিয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও  হয়রানিমূলক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১০

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১১

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১২

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১৩

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৪

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৫

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৬

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৭

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৮

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৯

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

২০