জুলিয়া জাহান
১৯ আগস্ট ২০২৫, ১০:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই সনদে ছাড় দেবে বিএনপি

জুলাই সনদে ছাড় দেবে বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া। ৮৪টি বিষয়ে ঐকমত্য হলেও ১৫টি প্রস্তাবে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে বিভিন্ন দল। এর মধ্যে ১০টি প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি। তবে দলটির একাধিক সূত্র জানিয়েছে, সংসদের উচ্চকক্ষের পিআর পদ্ধতি ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের মতো দু–তিনটি বিষয়ে ছাড় দিয়ে তারা আরও উদার অবস্থান নিতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং ২০ আগস্ট কমিশনে তাদের চূড়ান্ত মতামত জমা দেওয়া হবে। ২৫ আগস্ট থেকে কমিশনের আলোচনায় আনুষ্ঠানিকভাবে অংশ নেবে বিএনপি। এদিকে, বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। তবে জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল গণভোট কিংবা অধ্যাদেশের মাধ্যমে সনদ বাস্তবায়নের পক্ষে অনড়।

জাতীয় ঐকমত্য কমিশন সেপ্টেম্বরে সনদ ঘোষণার পরিকল্পনা করছে। বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। তবে সনদের আইনি ভিত্তি ও ‘নোট অব ডিসেন্ট’ প্রসঙ্গে এখনও বড় ধরনের জটিলতা রয়ে গেছে। রাজনৈতিক মহল মনে করছে, বিএনপির আংশিক ছাড় সনদ বাস্তবায়নে অচলাবস্থা কাটাতে ভূমিকা রাখলেও চূড়ান্ত সমাধান পেতে আরও সময় লাগবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০