জুলিয়া জাহান
১৮ আগস্ট ২০২৫, ১০:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রতিবন্ধী ও তার ছেলের উপর হামলা

টাকা ফেরত চাওয়ায় প্রতিবন্ধী ও তার ছেলের উপর হামলা

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার পূর্ব আলীপুর গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা প্রতিবন্ধী শহীদুল হাওলাদার ও তার ছেলে মানিক হাওলাদার কে রবিবার (১৭ আগষ্ট ২০২৫) সকাল ৮:৩০ মিনিটের বেড়ধক মারধর করে স্থানীয় সন্ত্রাসীরা তারা দুজনেই বর্তমানে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

ভুক্তভোগী শহীদুল হাওলাদার জানান, আমি দীর্ঘ ৩০ বছর যাবত ঢাকায় কুলির কাজ করে বিভিন্ন সময়ে বর্তমান জমির মূল্যের ৩,২১,০০০ টাকা আমার চাচাতো ভাই ইউনুস হাওলাদার কে প্রদান করি জমি ক্রয়ের জন্য সে আমাকে টাকা জমি কিছুই দেয়নি। আমি বিভিন্ন সময় টাকা চাইলে সে দেয়ার কথা বলেছে। অনেকবার স্থানীয় লোকজন শালিসের মাধ্যমে আমার টাকা ফেরত দিতে বললেও সে দেয়নি।

সর্বশেষ গত রবিবার আমি টাকা চাইলে নাসির হাওলাদার, আয়েল উদ্দিন হাওলাদার, রফিজ হাওলাদার, রাসেল হাওলাদার, মোতাহার হাওলাদার, ইলিয়াস হাওলাদার, বশির হাওলাদার দেশীয় অস্ত্র দা, ছেনা, রড দিয়ে আমার উপর আতর্কিত হামলা চালায়। আমার ছেলে মানিক হাওলাদার দৌড়ে বাঁচাতে এলে তাকেও মারধর করেন। আমি জেলা ও উপজেলা প্রশাসনের কাছে এর বিচার চাই।

অপর ভুক্তভোগী মানিক হাওলাদার জানান, আমাকে বাবাকে মারধর করে দেখে আমি বাড়ি থেকে দৌড়ে গেলে সন্ত্রাসীরা আমার উপর ও হামলা করে। আহত শহীদুল হাওলাদার এর স্ত্রী খাদিজা বেগম জানান, আমার ছেলে ও স্বামীকে বেড়ধক মারধর করেছে সন্ত্রাসীরা আমি এর বিচার চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১০

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১১

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১২

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১৩

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৪

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৫

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৬

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৭

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৮

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৯

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

২০