
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১৫শত পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ ।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
গ্রেপ্তারকৃতরা হলেনঃ- কক্সবাজার জেলার টেকনাফ থানার নয়াপাড়া এলাকার আবু সিদ্দিকের ছেলে মোঃ রফিক (২৭) ও মোঃ হাসেম আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (২৭)।
এর আগে রোববার বিকেলে সোনারগাঁ থানার এসআই(নিঃ)ছারোয়ার হোসেন সংগীয় ফোর্সসহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষারঢ়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাদের আটক করেন।
পুলিশ জানায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশিকালে কুমিল্লা হতে ঢাকা গামী “স্টার লাইন” যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-১৯৫৬ যাত্রীবাহী বাসে তল্লাশিকালে তাদের হাতেনাতে আটক করে পরে তার কাছ থাকা ১৫শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িকে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন