জুলিয়া জাহান
১৮ আগস্ট ২০২৫, ১১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে “Islamic University, Bangladesh (ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ)” নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টায় প্রশাসন ভবনের উপাচার্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ পেজ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহেদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহাজাহান আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে পরিচালিত বিভিন্ন অননুমোদিত পেজ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বন্ধের চেষ্টা করা হলেও কারিগরি কারণে তা সম্ভব হয়নি। এজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের এই অফিসিয়াল পেজ চালু করেছি। এখান থেকে নিয়মিতভাবে তথ্য হালনাগাদ করা হবে। ফলে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা এই পেজ অনুসরণ করলে স্বাভাবিকভাবেই অন্যান্য পেজের প্রভাব কমে যাবে। পাশাপাশি আমরা আজই একটি নোটিশ জারি করবো যেন অন্য পেজগুলো দ্রুত বন্ধ করা হয়।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ফেসবুকের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আমরা আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য অফিসিয়াল ফেসবুক পেজ চালু করেছি। এ পেজকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অথেন্টিক পেজ হিসেবে গ্রহণ করতে সবাইকে অনুরোধ করছি। ভবিষ্যতে আমাদের অনুমোদিত পেজ ছাড়া কেউ বিশ্ববিদ্যালয়ের নামে ফেসবুক পেজ পরিচালনা করলে সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০