জুলিয়া জাহান
১৭ আগস্ট ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাত্র সংসদের দাবিতে আমরণ অনশনে বেরোবি শিক্ষার্থীরা

আমরণ অনশনে বেরোবি শিক্ষার্থীরা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্তকরণ ও দ্রুত নির্বাচনের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা অনশনে বসেন। এসময় শিক্ষার্থীদের হাতে দেখা যায়— “সাইদ যেদিন বুক পেতেছে, ভয় সেদিন দূর হয়েছে”, “ছাত্র সংসদ আমাদের অধিকার”, “এক দফা এক দাবি—ছাত্র সংসদ কবে দিবি”—সহ নানা শ্লোগানসম্বলিত প্ল্যাকার্ড।

শিক্ষার্থী আরমান বলেন, “আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছি। গত বছর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ক্যাম্পাসে এসে নানা সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আজ আমরা আমরণ অনশনে বসেছি। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।”

আরেক শিক্ষার্থী মাইদুল ইসলাম মাহিদ জানান, “আমাদের দুটি দাবি— দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এবং ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা। ভিসি স্যার আশ্বাস না দেওয়া পর্যন্ত আমরা অনশনে থাকব।”

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “শিক্ষার্থীদের দাবিই আমার দাবি। আমি বেরোবির প্রথম উপাচার্য, যিনি ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নিয়েছি। বিভিন্ন মহলে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং ইতিবাচক সাড়া মিলেছে। আমি বিশ্বাস করি আগামী নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন সম্ভব হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০