জুলিয়া জাহান
১৭ আগস্ট ২০২৫, ৪:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাশিমপুরে এক ব্যক্তির রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ

গাজীপুরের কাশিমপুরে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস দেওয়া আফাজ উদ্দিন নামের এক ব্যক্তির রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ।

রবিবার(১৭ আগষ্ট)সকালে মহানগরীর কাশিমপুরের ৫নং ওয়ার্ডের সুরাবাড়ী এলাকার লাবানা ভ্যালির ভিতর থেকে এই রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালের দিকে কিছু লোকজন সুরাবাড়ী এলাকার লাবানা ভ্যালির সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় একটি গাছের সাথে গামছা প্যাঁচানো গলায় ফাঁস দেওয়া একটি মরদেহ দেখে পেয়ে স্হানীয়রা কাশিমপুর থানা পুলিশকে খবর দেয়।

পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত আফাজ উদ্দিন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার আন্দারিঝার গ্রামের শামসুল হোসেন এর ছেলে। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সুরাবাড়ী লাবানা ভ্যালির ভিতরে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। এছাড়াও তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।

এবিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়াও ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তার উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০