
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে যাত্রা শুরু করল লেডিপাস ব্র্যান্ড। রোববার শপিংমলের লেভেল-১ এ নতুন শোরুমের উদ্বোধন করেন যমুনা বিল্ডার্সের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. আলমগীর আলম। এ সময় শোরুমের উদ্যোক্তা প্রিন্স মির্জা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. আলমগীর আলম বলেন, যমুনা ফিউচার পার্ক সবসময় ব্র্যান্ড ও গ্রাহকদের মধ্যে একটি শক্তিশালী সংযোগ গড়ে তোলার চেষ্টা করে। লেডিপাস শোরুম নারীদের ফ্যাশন সেগমেন্টে নতুন মাত্রা যোগ করবে। নকলের ভিড়ে এখানে সব আসল পণ্য সরবরাহ করা হচ্ছে। তাই আস্থার সঙ্গে সবাইকে কেনাকাটার আহ্বান জানান তিনি।
শোরুম উদ্যোক্তা প্রিন্স মির্জা জানান, উত্তরায় লেডিপাসের একটি শোরুম ইতিমধ্যে রয়েছে। যমুনা ফিউচার পার্কে এটি দ্বিতীয় শোরুম। এখানে পোশাক, শাড়ি, গহনা এবং বিশেষ করে আসল মুক্তার গহনা প্রদর্শন করা হচ্ছে। উদ্বোধন উপলক্ষ্যে আগামী ২৩ আগস্ট পর্যন্ত সব পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় থাকছে।
মন্তব্য করুন