জুলিয়া জাহান
১৬ আগস্ট ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাপ্রাণ ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে ।

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মতিথি উপলক্ষে শনিবার (১৬ আগস্ট ২০২৫ খ্রি.) সকালে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ি প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে বেলা ১১টায় ভানুগাছ বাজার প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এসময় প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে এবং প্রত্যুষ ধর এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, মৌলভীবাজার জেলা বি এন পি সদস্য মোঃ দুরুদ আহমদ,কমলগঞ্জ উপজেলা বি এন পি যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্যামল চন্দ্র দাশ, ভানুগাছ কেন্দ্রীয় দৃর্গাবাড়ী পরিচালনা কমিটির সভাপতি রেন্টু দত্ত,সাধারণ সম্পাদক লিটন দত্ত এবং ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল ৮টা ৩০ মিনিটে শ্রীকৃষ্ণ পূজার্চনা ও অষ্টোত্তর শতনাম কীর্তন অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যেখানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ভক্তরা ব্যানার, প্ল্যাকার্ড, শঙ্খ-উলুধ্বনি ও ভক্তিমূলক সংগীতে অংশ নেন। সকাল ১০টা ৩০ মিনিটে সংগীতময় গীতা পাঠ ভক্তদের আধ্যাত্মিক আবেগে ভরিয়ে তোলে।

সকাল ১১টা ৩০ মিনিটে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দুপুরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হয়।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ-১৪৩২ বঙ্গাব্দ, কমলগঞ্জের আহ্বায়ক প্রনীত রঞ্জন দেবনাথ বলেন, “প্রতি বছরের মতো এবারও ব্যাপক আয়োজন করেছি। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে মহিমান্বিত করেছে।”

যুগ্ম আহ্বায়ক অর্জুন দেব জানান, “গ্রামগঞ্জ থেকে আসা ভক্তদের অংশগ্রহণে শোভাযাত্রা অনন্য হয়ে উঠেছে। সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে।”

সদস্য সচিব প্রত্যুষ ধর বলেন,“প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছিল।”

এছাড়া রহিমপুর ইউনিয়নে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে গীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়। ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শিপ্রাংশু পাল ও সম্পাদক সুবল দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধরসহ স্থানীয় সুধীজন অংশ নেন।

পাশাপাশি পাত্রখোলা চা বাগান, মুন্সীবাজার, পতনঊষার, মাধবপুর, আলীনগরসহ বিভিন্ন স্থানেও জন্মাষ্টমী উপলক্ষে নানা ধর্মীয় কর্মসূচি পালিত হয়েছে।

ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের তাৎপর্য:

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাত্রে মথুরা নগরে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। তিনি দুষ্টের দমন, শিষ্টের পালন ও ধর্ম প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হয়েছিলেন। শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্যই প্রযোজ্য।

উৎসবের আবহ:

কমলগঞ্জ উপজেলার আশপাশের গ্রামগুলোতে জন্মাষ্টমীকে ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। বাড়ি-বাড়ি ভোগ রান্না, মন্দিরে আরতি, ভক্তিমূলক গান, শিশু-কিশোরদের অংশগ্রহণে মিছিল ও শোভাযাত্রা—সব মিলিয়ে কমলগঞ্জ জুড়ে সৃষ্টি হয় আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০