জুলিয়া জাহান
১৪ আগস্ট ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোলাহাট সীমান্তে ১৩ বাংলাদেশিকে বিএসএফের পুশইন

সীমান্তে ১৩ বাংলাদেশিকে বিএসএফের পুশইন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোররাত সাড়ে ৪ টার দিকে ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা ভোলাহাট উপজেলার চামুচা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছ দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করে।

পরে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) চাঁনশিকারী বিওপির টহলদল সীমান্ত পিলার থেকে প্রায় ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করে। আটককৃতরা সবাই পুরুষ এবং তারা অবৈধভাবে ভারতে গিয়ে সেখানে কাজের সন্ধানে বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

আটককৃতরা হলেন, যশোর মনিরামপুর থানার হুগলাডাংগা গ্রামের আরশাদ আলী সরদারে ছেলে মো. বিল্লাল হোসেন (৩২), টাংগাইল ঘাটাইল থানার ডাকাতিয়া গ্রামের মৃত কাষ্ণরাম বর্মনের ছেলে বিষ্ণু বর্মণ (৩৪), কুমিল্লা লাকসাম থানার এলাইচ গ্রামের হায়াতউ নবীর ছেলে মো. রবিউল ইসলাম(৩০), খুলনা সোনাডাংগা থানার গোবরচাকা মোল্লাবাড়ি গ্রামের মো. ইদ্রিস শেখের ছেলে পন্টু শেখ (৩০), রংপুর কাউনিয়া থানার চন্ডিপুর মহেসা গ্রামের মৃত. নুরুজ্জামানের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬), লালমনিরহাট আদিতমারী থানার দূর্গাপুর গ্রামের ইসলা হকের ছেলে টিটু প্রামাণিক (৩০), কুষ্টিয়া ভেড়ামারা থানার ভেড়ামারা গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. মেহেদী হাসান মুন্না (২৯), জগশর গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. সেলিম (২৯), দেলৗতপুর থানার ছাতারপাড়া গ্রামের মৃত সারোয়ার হোসেনের ছেলে মো. রুলাস (৩২), রাজশাহী বাঘা থানার আতারপাড়া গ্রামের মো. জাকির শেখের ছেলে মেহের আলী (৩২), পঞ্চগড় তেতুলিয়া থানার ময়নাগুড়ি গ্রামের মৃত খলিলের ছেলে মো. রহমত (৪০), ময়মনসিংহ গেরৗীপুর থানার তেরশিরা গ্রামের মৃত ইশালি শিকদারের ছেলে মো. তহিল উদ্দিন সিকদার (৪০), ঠাকুরগাঁও হরিপুর থানার মারাধা গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. মোশারফ আলী (২১)।

জানা যায়, তারা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময় কাজের খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করেণ। সেখানে তারা ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পরে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফ-এর কাছে হস্তান্তর করে এবং বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে পুশইন করে।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য তাদেরকে ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০