
গাইবান্ধায় দীর্ঘ ১ বছরের স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধের মীমাংসা হয়েছে স্থানীয় সংগঠন ও মানবাধিকার সংস্থার সহযোগিতায়। বুধবার বিকেলে শহরের ডিবি রোড ফকিরপাড়ায় অবস্থিত কান্ডারী মহিলা উন্নয়ন সংস্থার কার্যালয়ে এই বিরোধ মীমাংসা অনুষ্ঠিত হয়।
প্রক্রিয়াটিতে সহযোগিতা করে কান্ডারী মহিলা উন্নয়ন সংস্থা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার জেলা শাখা। উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মো. ফারহান শেখ, অর্থ বিষয়ক সম্পাদক নিয়াম শেখ, দপ্তর সম্পাদক তানভীর রহমান, কান্ডারী মহিলা উন্নয়ন সংস্থার সদস্য মাজেদা খাতুন কল্পনা, সোমা আক্তার, নাজমা বেগমসহ স্থানীয় অনেকে।
দীর্ঘদিনের মনোমালিন্যের অবসান ঘটিয়ে দম্পতিকে পুনরায় একত্রিত করা হয়। তাদের ৩ বছর বয়সি একটি কন্যা সন্তান রয়েছে, যে মা-বাবার পুনর্মিলনে আনন্দে মেতে ওঠে। আয়োজকরা জানান, এই উদ্যোগ পারিবারিক বন্ধন রক্ষায় বড় উদাহরণ হয়ে থাকবে।
মন্তব্য করুন