জুলিয়া জাহান
১৩ আগস্ট ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লা শিক্ষার্থীদের টিফিনের টাকায় সবুজ বৃক্ষের উৎসব

শিক্ষার্থীদের টিফিনের টাকায় সবুজ বৃক্ষের উৎসব

কুমিল্লার দাউদকান্দিতে গাছের চারা হাতে নিয়ে মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন ৫০০ শিক্ষার্থী।

বুধবার (১৩ আগস্ট) উপজেলার রায়পুর কৈলাশ চন্দ্র রায় চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।
সংগঠনের সদস্যদের এক দিনের টিফিনের জমানো টাকায় গাছের চারা কিনে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মো. আনোয়ার হোসেন আনন্দের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমেন ভূঁইয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কেন্দ্রীয় উপদেষ্টা সফিকুল ইসলাম, সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার, সাংবাদিক লিটন সরকার বাদল, সাংবাদিক আলমগীর হোসেন, প্রভাষক রতন চন্দ্র দেবনাথ, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আশরাফ উদ্দিন নিলয়, আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জ (মেডিকেল অফিসার) ডা. রবিউল হোসেন পাটোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার শাখার সভাপতি ইয়াছিন মুন্সী, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসাইন, দাউদকান্দি শাখার সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক মেহেদী হাসান মারুফ, রাব্বি ভূঁইয়া প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনটির সব সদস্যই শিক্ষার্থী। তারা সারা দেশে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে গাছের চারা বিতরণ করছে। এ বছর তাদের লক্ষ্য ৫০ হাজার গাছের চারা বিতরণ। শিক্ষার্থীদের গাছের চারা হাতে নিয়ে মাদক, বাল্যবিয়ে ও সামাজিক ব্যাধির বিরুদ্ধে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার বার্তা দেন সংগঠনের সদস্যরা।

এ সময় বিদ্যালয়ের ৫০০ শিক্ষার্থী গাছের চারা হাতে নিয়ে সবুজ উৎসবে মেতে উঠেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০