
ভোলার লালমোহন পৌরসভা হাই স্কুল সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কয়েকটি দোকানে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার আনুমানিক ভোর ৪টার দিকে আগুন লাগে বলে ধারণা করা হয়। খবর পেয়ে লালমোহনের ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত গঠনাস্থলে পৌঁছে ১ ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হল পলি শো কণাড রাইট চয়েজ ফ্যাশন নাফি ফ্যাশন রিফাত ফ্যাশন এছাড়াও ওয়ান ফ্যাশন হাদিস ফ্যাশন কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ ৫০ থেকে ৮০ লাখ টাকা আনুমানিক ধারণা করা হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানান তদন্তের স্বপক্ষে বলা যাবে ক্ষতির পরিমাণ।
প্রত্যক্ষদর্শীরা জানান আগুন এক দোকান থেকে অন্য দোকানে দ্রুত ভাবে চলে যায় তাতে ক্ষতির পরিমাণ বেড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সাথে আগুন নেবার কাজে অংশ নেন।
মন্তব্য করুন