জুলিয়া জাহান
১২ আগস্ট ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে ৬ ডাকাত আটক ও ১০১ কেজি গাঁজা উদ্ধার

৬ ডাকাত আটক ও ১০১ কেজি গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১।

এসময় তাদের কাছ থেকে চাপাতি,চাইনিজ কুড়াল,ছুরি, সুইচ গিয়ার ও দা উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ই আগষ্ট) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে উপজেলার পাঁচকানির কান্দি এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করার পাশাপাশি একই রাতে পিরোজপুরের বটতলা এলাকায় থেকে ১০১ কেজি গাঁজাসহ ১টি মিনি ট্রাক জব্দ করা হয়।

আটককৃতরা হলো: মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব,মানিক, সাদ্দাম, সহিদ ও মনির হোসেন।

সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১র কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের টোলপ্লাজার অভিমুখে কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করে যাত্রীবাহী ও মালবাহী গাড়িতে আক্রমণ চালিয়ে যাত্রী ও চালকদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল,স্বর্ণালংকার, নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের র‍্যাবের টিম ৬ ডাকাত সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃিত বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অপরদিকে, একই রাতে উপজেলার পিরোজপুর বটতলা এলাকা থেকে ১০১ কেজি গাঁজাসহ ১টি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। তবে,গাঁজা বহনকারী দুইজন আমাদের টিমেরে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাদেরকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

আটকদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০