জুলিয়া জাহান
১২ আগস্ট ২০২৫, ১:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুমিল্লা আজাদ হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

আজাদ হত্যা মামলার অভিযোগপত্র দাখিল

কুমিল্লার বিশিষ্ট আইনজীবী আবুল কালাম আজাদ হত্যার মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে তাহসীন বাহার সূচি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর, স্থানীয় বিএনপি নেতা মোঃ ইসতিয়াক সরকার বিপুসহ মোট ৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

পুলিশি তদন্তে জানা যায়, গত বছর ৫ আগস্ট কুমিল্লার মোগলটুলিতে একটি বিজয় মিছিলে গুলিবিদ্ধ হন আবুল কালাম আজাদ। গুরুতর আহত অবস্থায় ১৬ আগস্ট তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।

অভিযোগপত্রে হত্যার পরিকল্পনা, সরাসরি ও পরোক্ষ মদতের কথা উল্লেখ করা হয়েছে। দাখিলকৃত প্রমাণ হিসেবে ভিডিও, ছবি, গুলির খোলস, অস্ত্রসহ বিভিন্ন আলামত আদালতে পাঠানো হয়েছে।

বর্তমানে ১৮ জন আসামি জেল হাজতে রয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য আবেদন করা হয়েছে। মামলা পরিচালনা করছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহিনুল ইসলাম।

মামলাটির সাক্ষী হিসেবে ৪৭ জনকে সমন দেয়ার আবেদন করা হয়েছে। এটি জুলাই গণআন্দোলনের গুলিবিদ্ধ হত্যা মামলার মধ্যে প্রথম অভিযোগপত্র দাখিল করা মামলা হিসেবে গুরুত্ব পেয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০