জুলিয়া জাহান
১২ আগস্ট ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শেরপুরে কামারের চর ইউনিয়নে নৌকা বাইচের শুভ উদ্বোধন

চর ইউনিয়নে নৌকা বাইচের শুভ উদ্বোধন

অদ্য ১১/০৮/২০২৫ ইং তারিখ রোজ বিকাল ৪ ঘটিকার সময় ৭ নংচার গ্রামের যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল নৌকা বাইচ খেলার শুভ উদ্বোধন করা হয়।

উক্ত নৌকা বাইচ দেখার জন্য বেলা গড়ার সাথে সাথে দশানি নদীর দুই পাড়ে ভিড় শুরু করে জামালপুর ও শেরপুর জেলা থেকে আগত হাজার হাজার নারী ও পুরুষ। কারণ এখন আর আগের মত নৌকা বাইচ দেখা যায় না,তাই পুরনো সংস্কৃতি বাঁচিয়ে রাখতে ৭ নংচর গ্রাম ও আশেপাশের এলাকায় মিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে।

উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন জনাব শহিদুর রহমান মোল্লা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং কামারের চর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাহেব। আরো উপস্থিত ছিলেন ৭ নং চর, হরিণ ধরা,ডিগ্রীর চর,৬ নং চর ও আশেপাশে এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।আজকের নৌকা বাইচ প্রতিযোগিতায় সভাপতি সাহেব তার বক্তব্যে বলেন নৌকা বাইচ আবহমান বাংলার সংস্কৃতির একটি অংশ।

তাই নৌকা বাইচ এ অংশগ্রহণকারী সকল নৌকার মালিক ও বাইছেদের এবং নৌকা বাইচ দেখার জন্য আগত দর্শকদের অভিনন্দন জানিয়ে তার সংক্ষিপ্ত উদ্বোধনী ভাষণ সমাপ্ত ঘোষণা করেন। প্রধান অতিথি তার সংক্ষিপ্ত ভাষনে বলেন আজকাল ছেলে মেয়েরা নৌকা বাইচ সম্পর্কে জানেই না,তারা তো অধিকাংশ সময় মোবাইল মাদক নেশা নিয়ে পড়ে থাকে, তাই যুব সমাজকে বাঁচাতে হলে সকল ধরনের খেলাধুলা ও পাশাপাশি নৌকা বাইচ এর মত প্রতিযোগিতার আয়োজন করা দরকার।

তিনি আরো বলেন বিগত ১৭ বছর আমরা ফ্যাসিস্ট সরকারের জন্য এমন কোন প্রতিযোগিতার আয়োজন করতে পারি নাই তাই আজকের এই আয়োজকদের ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর নৌকা বাইচ অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

আজকের এই প্রতিযোগিতায় অনেক নৌকা আসার কথা থাকলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনটি নৌকা উপস্থিত ছিলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০