জুলিয়া জাহান
১২ আগস্ট ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন

ভূমি সেবা কেন্দ্র উদ্বোধন

চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটের সৌদিয়া সিটি মার্কেটে এইচ আর কম্পিউটার্স এন্ড সিসি ক্যামেরা দোকানে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল (১২ আগস্ট) বিকেলে দোকানের ১১ নং কক্ষের এই সেবাকেন্দ্রের উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ভূমি সেবার মান বজায় রেখে নির্দিষ্ট ফি অনুযায়ী সঠিকভাবে সেবা দিতে হবে এবং ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণকে এই সেবা সম্পর্কে অবহিত করতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই রেটের বাইরে যেন কেউ অতিরিক্ত অর্থ আদায় না করে।

জেলা প্রশাসক আরও জানান, সাধারণ মানুষ যেন জানে সৌদিয়া সিটি মার্কেটে একটি পূর্ণাঙ্গ ভূমি সেবা কেন্দ্র রয়েছে, যেখানে ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় সব সেবা পাওয়া যায়। সেবা প্রদানে কোনো জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

ভূমি সেবা সহায়তা কেন্দ্রে দেওয়া হবে যে সেবাগুলো (ফি সহ):

১. ভূমি উন্নয়ন কর প্রদানের তথ্য সংগ্রহ – ৫০ টাকা
২. ইউনিয়ন ভূমি অফিসের অনুমোদিত ফর্মে কর জমা (অনলাইন বা অফলাইন) – ২০ টাকা
৩. কনজুমার কপি প্রিন্ট – ২০ টাকা
৪. নামজারি আবেদন পূরণ ও কাগজপত্র আপলোড – ২৮০ টাকা
৫. নামজারি মামলার স্থিতি অনুসন্ধান ও কপি সরবরাহ – ১০০ টাকা
৬. খতিয়ান কপি অনলাইন আবেদন – ২০ টাকা
৭. কৃষি জমির অনুমোদন, বদলাবদলি – ২০ টাকা
৮. কুতুবুল ফরম পূরণ ও জমাদান – ২০ টাকা
৯. অন্যান্য সম্পর্কিত নথিপত্র আবেদন – ২০ টাকা
১০. পরিচিতি সম্পর্কিত লিগ্যাল আবেদন – ২০ টাকা
১১. সায়রাত লিজ মানি দাখিল – ২০ টাকা
১২. মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর ও ফি জমা – ২০ টাকা
১৩. বিভিন্ন প্রকল্পের ফি আপলোড – ২০ টাকা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), আল এমরান খান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশসহ স্থানীয় সাংবাদিকরা।

এছাড়াও উপস্থিত ছিলেন সেবাদানকারী প্রতিষ্ঠানের পরিচালক: রিয়াজুল ইসলাম রাফিসহ অন্যান্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০