
রোম থেকে ঢাকা আসার পথে বাতিল হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৫৬। উড্ডয়নের আগে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটির ডানার ফ্ল্যাপ নষ্ট হয়ে যাওয়ায় রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটের নির্ধারিত ফ্লাইটটি ছেড়ে যেতে পারেনি। ফলে ইতালির রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে আটকা পড়েছেন ২২৬ জন যাত্রী।
বিমানের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ত্রুটি সারাতে প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে রোমে পাঠানো হচ্ছে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যার মধ্যে যন্ত্রাংশ পৌঁছালে মেরামত শেষে একই বিমানে যাত্রীদের ফিরিয়ে আনা হবে। বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হয়নি।
ফ্লাইট বাতিলের পর প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করে বিমান কর্তৃপক্ষ। ত্রুটি মেরামত না হওয়া পর্যন্ত যাত্রী ও ক্রুরা রোমেই অবস্থান করবেন।
মন্তব্য করুন