জুলিয়া জাহান
১১ আগস্ট ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিষপানে এক নারীর আত্মহত্যা

বিষপানে এক নারীর আত্মহত্যা

শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ভেটখালী উত্তর পাড়া (হেতালখালী) গ্রামের জামিলা খাতুন (২৫) নামে এক গৃহবধূর বিষ পান করে আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১১ আগষ্ট) সকালে এই ঘটনা ঘটে।

তার পিতার নাম মো: জামাল উদ্দিন। মৃত জামিলা খাতুনের স্বামী মো: রায়হান দিনমজুরির কাজ করেন। তাদের দুটি শিশু কন্যা সন্তান রয়েছে।

মৃতের মামাতো ভাই মো: রেজাউল করিম বলেন, আমি মাঠে কাজ করছিলাম। বাড়ি এসে শুনি জামিলা বিষ খেয়েছে। পরে ভ্যানে করে হাসপাতালে নিয়ে আসি। যখন ভ্যানে নিয়ে আসি আমার কোলে ছিল এবং জীবিত ছিল, কখন মারা গেছে জানি না।

কর্তব্যরত চিকিৎসক মো: শাকির হোসেন বলেন, আমরা ইসিজি করেছি। মৃত নারী কমপক্ষে ৮ থেকে ১০ ঘন্টা আগে বিষ পান করেছে বলে মনে হচ্ছে। মৃতের ঠোঁট কালো হয়ে গেছে, শরীর শক্ত হয়ে গেছে। আধা ঘন্টা আগে মারা গেলে এমন হওয়ার কথা নয়। তবে ময়না তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে।

সরেজমিনে দেখা যায়, মৃত জামিলা খাতুনের পিতা মো: জামাল উদ্দীন হাসপাতাল প্রাঙ্গণে বারবার অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন।

মৃতের এক চাচী তার মাথায় সমস্যা ছিল বলে উপস্থিত গণমাধ্যমকে জানান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্যা হুমায়ুন কবির বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে এখনও লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।

এদিকে রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০