জুলিয়া জাহান
১১ আগস্ট ২০২৫, ২:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের শোক প্রকাশ

বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের শোক প্রকাশ

চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবী অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান রোববার (১০ আগস্ট ২০২৫) রাত ৭ঃ২০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।

অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। নেতৃদ্বয় এক শোক বার্তায় বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান চাঁদপুর জেলা বিএনপি ও চাঁদপুর সদর উপজেলা বিএনপিকে শক্তিশালী, বেগবান ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তাছাড়া বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নেতৃত্বে দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি যে ভূমিকা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বিএনপির প্রতিটি নেতাকর্মীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নেতৃদয় মহান রাব্বুল আলামিনের দরবারে এডভোকেট জাহাঙ্গীর হোসেন খানের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

চাঁদপুর জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. হযরত আলী ঢালী দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০