জুলিয়া জাহান
১১ আগস্ট ২০২৫, ২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

গাইবান্ধায় সাতদিনব্যাপী বৃক্ষরোপণ

গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোনের যৌথ আয়োজনে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে আজ সোমবার সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। মেলায় এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ডু , গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলায় উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীদের হাতে একটি করে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের ৪৫টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।

বক্তারা বলেন, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, নতুন কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র বিমোচন আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বৃক্ষরোপণ অভিযানের গূরুত্ব অপরিসীম। তারা বলেন, প্রজাতি নির্বাচনের ক্ষেত্রে আপনার চাহিদা ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহণ করতে হবে। যেন মনের খোরাকের সাথে সাথে অর্থ উপার্জন করা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০