জুলিয়া জাহান
১০ আগস্ট ২০২৫, ৫:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ফায়ার সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন

ফায়ার সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় ফায়ার সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার বিকাল ৫টায় উপজেলার ছোটবাইশদিয়ার মোল্লার বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছোটবাইশদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থী, কৃষক ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাঙ্গাবালী উপজেলা একটি বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল। এখানে প্রায় দেড় লক্ষাধিক মানুষের বসবাস, রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র, হাটবাজার ও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই পুরো উপজেলার জন্য কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। ফলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা পাওয়া সম্ভব হয় না। গতকাল রাতেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়।

এসময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলার সভাপতি মাওলানা মোঃ আনিসুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুফতী ইব্রাহীম খলিল আরশাদী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ সালাউদ্দিন আরিয়ান,সবেক সভাপতি হাফেজ মাওলানা মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন গত কয়েক বছরে উপজেলায় অগ্নিকাণ্ডে বহু মানুষ নিঃস্ব হয়েছেন, কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিস না থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ রূপ নেয়। রাঙ্গাবালীতে ফায়ার সার্ভিস চালু করা হলে শুধু অগ্নিকাণ্ড নয়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের সময়ও তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাবে। এতে মানুষের জান-মালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে রাঙ্গাবালী উপজেলায় পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও চালুর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, এ দাবি বাস্তবায়িত না হলে আন্দোলন আরও বেগবান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০