
গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বেলা সাড়ে ১০টা থেকে পৌরসদরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যসহ সাধারণ মানুষ অংশ নেয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক সামিউল মনিরের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রিপোর্টস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকুলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি জিএম নুরুন্নবী, প্রেসক্লাবের সম্পাদক মোস্তফার কামাল, সিনিয়র সাংবাদিক হোসাইন বিন আফতাব, মোহনা টিভির শেখ আফজালুর রহমান, আব্দুল আলিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন শুধু চাঁদাবাজির ভিডিও ধারনের জন্য তুহিন ভাইকে হত্যা করা হয়নি। বরং তার সৎ সাংবাদিকতায় যারা নানাভাবে বেকায়দায় পড়েছে তাদের ইন্ধনে এমন জঘন্যজনক কান্ড ঘটানো হয়েছে। সাগর-রুনির হত্যার আজও বিচার হয়নি- উল্লেখ করে বক্তারা বলেন রাজনৈতিক প্রভাবশালীদের মদদে একের পর এক সাংবাদিকদের উপর নির্যাতন হচ্ছে। দেশের প্রচলতি আইনের প্রয়োগ না থাকায় সাধারন নিরীহ মানুষের শেষ আশ্রয়স্থল সাংবাদিকরা পর্যন্ত আজ নিরাপদ নয়। বক্তারা অঅরও বলেন খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশ করায় কেন্দ্রীয় যুবদলের সহ-বনবিষয়ক সম্পাদক আমিনুর রহমান ও উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম স্ংবাদিকদের প্রাননাশের হুমকি দিয়েছে। অবিলম্বে হুমকিদাতা এসব কেন্দ্রীয় এবং উপজেলা যুবনেতাসহ গাজিপুরের সাংবাদিক তুহিনের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত আইনের এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু সাঈদ, জাহিদ সুমন, মুনসুর হোসেন, আশিকুর রহমান, আলফাত হোসেন,আব্দুল কাদের, যোবাযের মাহমুদ, আবু মুছা, রনজিৎ বর্মন, হুদা মালি, গাজী মিশু, মিজানুর রহমান, সুলতান শাহাজান, অনাথ মন্ডল, আলমগীর হায়দার, রাজীব রায় চৌধুরী, আমিনুল হক বকুল, মোহাম্মদত আলী, কামরুজ্জামান, লিটন, সাহেব আনিছুর রহমান মিলন প্রমুখ।
মন্তব্য করুন