জুলিয়া জাহান
৬ আগস্ট ২০২৫, ৪:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে সরকারের কাছে ‘তিনটি দাবি’ এনসিপির

সরকারের কাছে ‘তিনটি দাবি’ এনসিপির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনের আগে সরকারের কাছে ‘তিনটি আবশ্যিক দায়িত্ব’ পালনের আহ্বান জানিয়েছে। এই তিনটি হচ্ছে—গণহত্যাকারীদের বিচার, কাঠামোগত সংস্কার বাস্তবায়ন এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত।

বুধবার রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের সদস্য সচিব আখতার হোসেন। তিনি জানান, ঘোষিত জুলাই ঘোষণাপত্রকে ‘অসম্পূর্ণ’ মনে করছে এনসিপি।

আখতার হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এনসিপি যেসব দাবি জানিয়ে আসছে, তার অনেক কিছুই ঘোষণাপত্রে অনুপস্থিত। বিশেষ করে ১৯৪৭ সালের আন্দোলনের প্রসঙ্গ এবং শহীদদের প্রকৃত সংখ্যা উল্লেখ না করাকে বড় ঘাটতি হিসেবে তুলে ধরেন তিনি।

এনসিপির মতে, জাতিসংঘের প্রতিবেদনে শহীদের সংখ্যা ১,৪০০ বলা হলেও ঘোষণাপত্রে তা বলা হয়েছে ‘প্রায় এক হাজার’। আখতার বলেন, শহীদদের ‘জাতীয় বীরের’ মর্যাদা, শহীদ ও আহতদের সুরক্ষা এবং ভবিষ্যৎ আন্দোলনকারীদের আইনি নিরাপত্তা অবশ্যই বাস্তবায়নযোগ্যভাবে নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর, কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলনসহ গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর অনুপস্থিতি ঘোষণাপত্রকে পূর্ণতা দেয়নি।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন নতুন সংবিধান প্রণয়নের দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ঘোষণাপত্রের ২৫ ও ২৭ নম্বর ধারায় বর্তমান সংবিধানেই তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে, যা এনসিপির নতুন সংবিধানের দাবি উপেক্ষার সামিল।

তার মতে, রাজনৈতিক ঐকমত্যে যেসব সংস্কার গৃহীত হয়েছে, সেগুলোর বাস্তবায়নে এখনো কোনো সুস্পষ্ট রূপরেখা নেই। তাই নির্বাচনের পূর্বেই সংস্কার বাস্তবায়ন, বিচার নিশ্চিত ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির প্রতিশ্রুতি সরকারকে দিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০