জুলিয়া জাহান
৫ আগস্ট ২০২৫, ১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নাটোরে রেললাইনে শিকল, বড় দুর্ঘটনা এড়ালো কর্তৃপক্ষ

রেল দুর্ঘটনা প্রতিরোধে সর্বসাধারণের সহযোগিতা চেয়েছে রেল কর্তৃপক্ষ।

সোমবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি কয়েকটি ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পড়ে। তবে প্রাথমিক সতর্কতা ও দ্রুত পদক্ষেপ নেওয়ায় জানমালের বড় ক্ষতি এড়ানো গেছে। প্রতিটি ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কিছু ঘটনায় প্রমাণ মিলেছে—রেল সংশ্লিষ্টদের বাইরে থেকেও কেউ কেউ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত।

এর অন্যতম প্রমাণ ৩ আগস্ট রাতে নাটোরের মাধনগরে দেখা যায়। সেখানে রেললাইনে শিকল পেঁচিয়ে তালা দেওয়া হয় যেন ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পড়ে। তবে রেলওয়ের স্থানীয় কর্মী তা দেখতে পেয়ে চিলাহাটি এক্সপ্রেস থামিয়ে দেন এবং শিকল সরিয়ে নিরাপদে ট্রেন চালু করেন। বিষয়টি পরিকল্পিত নাশকতা বলেই ধারণা করা হচ্ছে।

ঘটনাটি তদন্তে গোয়েন্দা সংস্থাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।

রেল মন্ত্রণালয় মনে করে, এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকারের একার পক্ষে প্রতিকার সম্ভব নয়। এজন্য প্রয়োজন সকলের সচেতনতা ও সম্পৃক্ততা।

দেশের যে কোনো স্থানে রেলপথে সন্দেহজনক কিছু দেখা গেলে রেল কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে ১৩১ অথবা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে তথ্য দেওয়া যাবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০