জুলিয়া জাহান
৫ আগস্ট ২০২৫, ১০:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শিবিরের সাইকেল র‍্যালি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শিবিরের সাইকেল র‍্যালি

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শ্যামনগর সরকারি মহসীন কলেজ শাখার আয়োজনে শিবিরের সাইকেল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে শ্যামনগর মহসীন কলেজ প্রাঙ্গনে সাইকেল র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর পৌর শাখার সভাপতি জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাতক্ষীরা জেলার সগ্রামী সেক্রেটারি নাজমুল ইসলাম। শ্যামনগর পৌর শাখার শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল সিয়ামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা সাহিত্যে সম্পাদক জাহিদ হাসান।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার পশ্চিম শাখার সভাপতি হাফেজ আমিনুর রহমান ও পূর্ব শাখার সভাপতি রাশিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আজ শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে ১৫ বছর জাতির উপর চেপে বসে থাকা ফ্যাসিবাদের দোসরা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল।

সংগ্রামী ছাত্র সমাজ খুনি হাসিনার পলায়ন ও ফ্যাসিবাদের অবসানের আজ এক বছর পূর্ণ হল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের ২০০০ ভাই ও বোনের শাহাদাত ও হাজারো ভাইয়ের পঙ্গুত্ববরণে যাদের হাতে রক্ত মেখে আছে তাদের দৃশ্যমান কোন বিচার হয়নি।

আজ এই র‍্যালি থেকে অন্তর্বর্তিকালীন সরকার কে বলতে চাই আপনারা যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারে প্রায় ২০০০-ছাত্র জনতার রক্ত লেগে আছে। তাই দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসুন তা না করলে ছাত্র-জনতা আবার খুনিদের বিচারের দাবিতে রাস্তায় নেমে আসবে, আমরা জানি ছাত্রদের কাজ হচ্ছে পড়ার টেবিলে কিন্তু দেশের সকল আন্দোলন ও সংগ্রামী ছাত্রদের গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে তাই সেই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের এই আয়োজন।

সেই সাথে আরো বলতে চাই শিক্ষা জাতির মেরুদন্ড ১৫ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে। তাই দেশে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা সংস্কার কমিশন গঠন করে শিক্ষা উপযোগী বরাদ্দ দিয়ে যুব উপযোগী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করুন।

বক্তারা র‍্যালিতে অংশ গ্রহণকারীসবাইকে ধন্যবাদ জানান। শেষে শহীদদের আত্নার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কমনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০