জুলিয়া জাহান
৫ আগস্ট ২০২৫, ১০:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২১ হাজার পিস ইয়াবাসহ সোনারগাঁয়ে ২ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে ২ মাদক কারবারি গ্রেপ্তার

২১ হাজার পিস ইয়াবাসহ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে সোমবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ারচর এলাকার চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো চট্টগ্রাম জেলার হালিশহর থানা ও এলাকার তপন মিয়ার ভাড়াটিয়া ও আবুল কাশেমের ছেলে মোঃ শুভ (২১) ও বোয়ালখালী থানার পোপাদিয়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে মোঃ আকতার হোসেন (৩৯)।

পুলিশ জানায়, সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ সামরুল হোসেন সংগীয় ফোর্সসহ মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টে গোপন সংবাদে ভিত্তিতে জানতে পেরে যানবাহন তল্লাশি করে কুমিল্লার দিক হতে ঢাকাগামী রেজিঃ বিহীন ০১টি YAMAHA R15 V4 মোটর সাইকেলে থাকা ২ জন আরোহীকে সিগন্যাল দিলে মোটর সাইকেলটি থামিয়ে মোটর সাইকেলটি হতে নেমে আসামিদ্বয় পালানোর চেষ্টা করলে তাদের আটক করে দেহ তল্লাশি করে ২১,০০০ (একুশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও তাদের ব্যবহৃত ০১টি YAMAHA R15 V4 রেজিঃ বিহীন মোটর সাইকেল জব্দ করেন।

এবিষয়ে সোনারগাঁ থানার ওসি( তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০