
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ রিনা বেগম (৩৮) নামে এক মহিলা মাদক কারবারি গ্রেফতার।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এর আগে সোমবার বিকেলে সোনারগাঁ থানার এসআই(নিঃ)মোঃ সামরুল হোসেন সংগীয় ফোর্সসহ সোনারগাঁও থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষারঢ়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশিকালে “এশিয়া লাইন” নামীয় যাত্রীবাহী পরিবহন, যার রেজিঃ নং কুমিল্লা ব-১৪-১৮৪১ নামক বাসটি থেকে তল্লাশিকালে রিনা বেগম এর পেটে ও পিঠে রশি দিয়ে বাঁধা ০৩ (তিন) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রিনা বেগম খুলনা জেলার ডুমুরিয় থানার কৈয়ারবাজার বাদরগাজা এলকারনমৃত আইয়ুব আলীর মেয়ে ও কবির গাজীর স্ত্রী ।
গ্রেপ্তারকৃতকে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন