
পাবনার কাশিনাথপুরে এক বুদ্ধি-প্রতিবন্ধী নারীর সন্তান জন্মদান ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে গতকাল রাত ১২টার দিকে, কাশিনাথপুর গণস্বাস্থ্য কেন্দ্রের ডেলিভারি ওয়ার্ডে।
ওই বুদ্ধি-প্রতিবন্ধী নারী একটি পুত্র সন্তানের জন্ম দেন, যার পরপরই শুরু হয় মানুষের কৌতূহল ও দত্তক নেওয়ার আগ্রহ।হাসপাতালে উপস্থিত স্থানীয় জনগণের সহযোগিতায় সফলভাবে প্রসব সম্পন্ন হয়।তবে মা বুদ্ধি-প্রতিবন্ধী হওয়ায় চিকিৎসকদের পড়তে হয় বাড়তি বিপাকে।
কাশিনাথপুর গণস্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র প্যারামেডিকেল অফিসার আঞ্জুম সরকার বলেন গতকাল রাত ১২টার পর, কয়েকজন এলাকাবাসী ওই বুদ্ধি-প্রতিবন্ধী মহিলাকে আমাদের কেন্দ্রে নিয়ে আসেন।তখন তিনি প্রবল প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন।
তাঁর মানসিক অবস্থার কারণে কাজটি ছিল চ্যালেঞ্জিং, তবে সকলের প্রচেষ্টায় সফলভাবে একটি পুত্র সন্তানের জন্ম হয়।শিশুটির ওজন প্রায় ৩ কেজি, কিছুটা ব্যতিক্রম হলেও আল্লাহর দেওয়া আশীর্বাদ।”
প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় মাকে দেওয়া হয় ২৫টি ট্রিজ ইনজেকশন।বর্তমানে মা ও সন্তান দুজনই সুস্থ রয়েছেন বলে জানান চিকিৎসকরা।তবে ভিড়ের কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
“মায়ের নিরাপত্তা এবং শিশুর ভবিষ্যতের কথা মাথায় রেখে আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চেয়েছি।ইতোমধ্যে অনেকেই এসে শিশুটিকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করছেন।কিন্তু আগে নিশ্চিত করতে হবে শিশুটির অধিকার ও মায়ের সুরক্ষা।”
মন্তব্য করুন