জুলিয়া জাহান
৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাইবান্ধা সদর উপজেলায় আমন চারা রোপনে ব্যস্ত কৃষকেরা

আমন চারা রোপনে ব্যস্ত কৃষকেরা

২০২৪-২৫ অর্থবছরে গাইবান্ধা সদরে রোপা আমন চাষে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি ২৫/২৬ মৌসুমে উপজেলায় রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ হাজার ৮৭১ হেক্টর জমিতে। ইতোমধ্যে ১ হাজার ১৬৬ হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে।
‎কৃষি বিভাগের তত্ত্বাবধানে ও সরকারের সার্বিক সহায়তায় কৃষকদের সার, কীটনাশক ও আধুনিক কৃষি পরামর্শ সরবরাহ করা হচ্ছে। এতে কৃষকদের মধ্যে আমন চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। অনেক কৃষকই ইতিমধ্যে আধুনিক পদ্ধতিতে লাইন করে রোপা আমনের চারা রোপণ শুরু করেছেন।

গাইবান্ধা সদর উপজেলার পরিচালক কৃষি কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান, চলতি মৌসুমে আমরা শতভাগ জমিতে চারা রোপণের লক্ষ্যে কাজ করছি। চাষিদের ২০ থেকে ২২ দিন বয়সী সুস্থ ও সবল চারা ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি সঠিক নিয়মে জমি প্রস্তুত, সার ব্যবস্থাপনা এবং নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন।

‎তিনি আরও জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ইতোমধ্যে অনেক কৃষক বিভিন্ন সহায়তা পেয়েছেন। এতে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আয় বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

‎মাঠ পর্যায়ে চলমান কার্যক্রমে দেখা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণে কৃষকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। কৃষি বিভাগের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও প্রযুক্তিনির্ভর পরামর্শের ফলে এ বছর আমন উৎপাদনে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন, এভাবে কার্যক্রম অব্যাহত থাকলে শুধু আমন নয়, ভবিষ্যতে সরিষা ও অন্যান্য রবি শস্যেও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকরা আরও স্বাবলম্বী হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০