জুলিয়া জাহান
৩ আগস্ট ২০২৫, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতে হস্তান্তর

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

৬ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. শাকিল (৩২) নামের এক যুবককে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার গভীর রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের একটি যৌথ দল তাকে আটক করে।

​​স্থানীয় সূত্র ও সেনাবাহিনী জানায়, শনিবার বিকাল ৩টার দিকে ভবানীপুর এলাকার শাকিল তার প্রতিবেশী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির আর্তচিৎকারে তার স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে শাকিল পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করে।

​প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের একটি দল পলাশবাড়ী উপজেলার ভবানীপুরে অভিযান চালায়। অভিযানে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত শাকিলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

​আটককৃত শাকিল একই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, সে পেশায় একজন অটোভ্যান চালক হলেও চুরি এবং মাদকের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে।

গ্রেপ্তারের পর যৌথ বাহিনী অভিযুক্ত শাকিলকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করে। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো গণমাধ্যমকে জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা (মামলা নং ১০) দায়ের করা হয়েছে। আজ (রবিবার) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০